গিকবেঞ্চে নকিয়া সি৩

৩ আগষ্ট, ২০২০ ০০:২৪  
কিছুদিন আগে গিকবেঞ্চে প্রথমবারের মতো ‘গামোরাপ্লাস’ কোডনেইমে একটি অজ্ঞাত ডিভাইসের দেখা মেলে। তবে এবার সেটি জানা গেছে। বেঞ্চমার্ক ডেটাবেজে নকিয়া সি৩ নামের এই ডিভাইসটির নাম নিশ্চিত করা হয়েছে। খবর জিএমএম এরিনা। গিকবেঞ্চ তালিকায় আরও কিছু তথ্য পাওয়া গেছে। এতে থাকছে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম। থাকছে অক্টা-কোর প্রসেসর যার বেইজ ফ্রিকোয়েন্সি ১.২ গিগাহার্টজ। থাকছে ৩ গিগাবাইট র‍্যাম, আগের মডেলে ২ গিগাবাইট র‍্যাম ছিলো। এছাড়া থাকছে পারে ৩২ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজ, ৩০০০ এমএএইচ ব্যাটারি। আরেক সার্টিফিকেশনে জানা গেছে এতে থাকবে ৫.৯৯ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। ছবি তোলার জন্য পিছনে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। এছাড়া পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট রিডার। আগামী ৪ আগস্ট চীনে ডিভাইসটির উন্মোচন হতে পারে। ডিবিটেক/বিএমটি